সিঙ্গাপুরে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ২ শতাংশে নেমেছে, যা আগস্টে ছিল ২ দশমিক ২ শতাংশ। একই সময়ে ব্যক্তিগত পরিবহন খাতে মূল্যস্ফীতি ২ দশমিক ৩ থেকে কমে হয়েছে ২ দশমিক ২ শতাংশ।

সিঙ্গাপুরের পরিসংখ্যান বিভাগের গতকাল প্রকাশিত তথ্যানুযায়ী, সেবা, খুচরা পণ্য ও ব্যক্তিগত পরিবহন খাতে মূল্যবৃদ্ধির গতি কমায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে।

ডিবিএসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ চুয়া হান তেং বলেন, ‘মূল্যস্ফীতি দ্রুত বেড়ে যাওয়ার যে আশঙ্কা ছিল, তা এখনো বাস্তবে দেখা যায়নি। তার ধারণা, মূল মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে এবং ২০২৭ সালে তা আরো কিছুটা কমতে পারে। তবে বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ আবারো বাড়তে পারে।

খবর ও ছবি দ্য স্ট্রেটস নিউজ