ফ্রেশ গ্র্যাজুয়েটদের সরাসরি চাকরির সুযোগ, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের প্রস্তুতি দিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ৩ অক্টোবর দিনব্যাপী ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত হবে। ‘গড়ো তোমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হবে।

ক্যারিয়ার এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ক্যারিয়ার বিশেষজ্ঞরা অংশ নেবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি চাকরির সুযোগ, চাকরির বাজার সম্পর্কে ধারণা, পেশাগত সুযোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের প্রস্তুতি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। এতে সহযোগিতা করছে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট, জেসিআই ঢাকা হেরিটেজ ও জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস।

আয়োজকরা জানান, শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যে সংযোগ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ক্যারিয়ার এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ, ক্যারিয়ার পরামর্শ ও পেশাগত উন্নয়নবিষয়ক বিভিন্ন কার্যক্রম থাকবে।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ক্যারিয়ার এক্সপো ২০২৬-এ অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সরাসরি চাকরির সুযোগ তৈরি, কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা এবং শিল্পখাতের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে নিয়মিত এ ধরনের উদ্যোগ নেয়া হয়। ক্যারিয়ার এক্সপো ২০২৬ সেই উদ্যোগেরই অংশ।

—বিজ্ঞপ্তি