বাংলাদেশে যাত্রা করেছে নরওয়েভিত্তিক রং উৎপাদনকারী প্রতিষ্ঠান জতুন বাংলাদেশ লিমিটেড। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জতুনের নতুন কারখানার উদ্বোধন করেন এফবিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল, ঢাকাস্থ নরওয়েজিয়ান অ্যাম্বাসির ডেপুটি হেড অব মিশন সিলিয়ে ফিনে ওয়ানেবো, জতুন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পার্সি জিজিনাসহ এমজিআই ও জতুনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জতুন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, আধুনিক ও প্রযুক্তি নির্ভর ৮ হাজার ৯৮৪ বর্গফুটের কারখানাটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৬ লাখ ডলার। এখানে শতাধিক মানুষের কর্মসংস্থান হবে।










