সোলার হাইব্রিড এসি, কোয়ান্টম ডট টিভি ও এআই ওয়াশার ড্রায়ারসহ বাংলাদেশের বাজারে বেশ কছু আধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স ডিভাইস করেছে বৈশ্বিক গ্লোবাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার। সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত পার্টনারস মিট প্রোগ্রামে নতুন পণ্য লাইনআপ উন্মোচন করা হয়।
হায়ার বিশ্বের একমাত্র এলওটি ইকোসিস্টেম ব্র্যান্ড, যা টানা চার বছর ধরে 'ব্র্যান্ডস টপ ১০০ মোস্ট ভ্যালুয়েবল গ্লোবাল ব্র্যান্ডস' তালিকায় স্থান পেয়ে আসছে এবং ইউরোমনিটর ইন্টারন্যাশনালের মেজর অ্যাপ্লায়েন্সেস ব্র্যান্ড হিসাবে টানা ১৫ বছর ধরে বিশ্বে শীর্ষে রয়েছে।
২০২২ সালে এর বিশ্বব্যাপী আয় ৫০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর ব্র্যান্ড ভ্যালু পৌঁছেছে ৬৮ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারে। ২০২২ সালে, হায়ার স্মার্ট হোমের বিশ্বব্যাপী টার্নওভার ২৪৩.৫১৪ হয়েছে বিলিয়ন সিএনওয়াই (চীনা ইউয়ান)। যা বছরে ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির মূল নিট মুনাফা ১৪ দশমিক ৭১ বিলিয়ন সিএনওয়াই, যা বছরে ১২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে হায়ার উন্মোচন করেছে নতুন কিছু পণ্য। এর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম সোলার হাইব্রিড এসি, একটি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। যা অতিরিক্ত বিদ্যুৎ চার্জ ছাড়াই শতভাগ শক্তি সাশ্রয় নিশ্চিত করে। এস ৯০০ সিরিজের কিউএলইডি টিভি সম্পূর্ণ অ্যারে লোকাল ডিমিংসহ কোয়ান্টাম ডট, ১২০ এইচজেড রিফ্রেশ রেট, ডলবি ভিশনের মতো উন্নত প্রযুক্তির সমন্বয়ে নির্মিত। রয়েছে হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোল এবং অন্যান্য অনেক ফাংশন।এআই সেন্সর ড্রাই, ডাইরেক্ট মোশন মোটর, ৫২৫ সুপার ড্রাম, ওয়াই-ফাই অপারেশন এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রযুক্তির মতো উন্নত বৈশিষ্ট্যসহ 'কম্বি সিরিজ' ওয়াশার ড্রায়ার কম্বো এবং ৩১৬ সিরিজের টপ লোড ওয়াশিং মেশিন।
এছাড়াও, টুইন ইনভার্টার টেকনোলজি, ডুয়াল আর্দ্রতা জোন এবং ডিও ফ্রেশ টেকনোলজি সমন্বিত HRB-700KGU1 রেফ্রিজারেটর। HCF-230GE এবং HCF-175GE ফ্রিজার মডেলগুলোও উন্মোচন করা হয়েছে, -30°C সুপার ফ্রিজিং, ১৫০ ঘণ্টা কুলিং রিটেনশন, ইলেকট্রনিক টাচ কন্ট্রোল, পিসিএম ইনার লাইনার এবং ডিও ফ্রেশ প্রযুক্তি। এরসঙ্গে, হায়ার বাংলাদেশে প্রথমবারের মতো 'শক প্রুফ' ওয়াটার হিটার চালু করেছে।
হায়ার বাংলাদেশের ডিএমডি ওয়াং জিয়াংজিং বলেন, হায়ার গ্রুপ একটি উন্নত জীবন এবং ডিজিটাল রূপান্তর সমাধানের একটি বিশ্ব-নেতৃস্থানীয় প্রদানকারী। প্রকৃত অর্থনীতির প্রতিনিধি হিসাবে, হায়ার ক্রমাগত শিল্পের ওপর গুরুত্ব দিয়ে আসছে এবং স্মার্ট হোম, লিভিং ও ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট সেক্টরে ব্যবসার বিকাশ করছে। পাশাপাশি হাই-অ্যান্ড, দৃশ্যমান এবং ইকোসিস্টেম ব্র্যান্ড তৈরি করছে।
ক্রমাগত উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির মাধ্যমে, হায়ার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশী গ্রাহকদের হোম অ্যাপ্লায়েন্স ব্যবহারের ক্ষেত্রে সর্বোত্তম অভিজ্ঞতা অর্জন করতে সহায়তা করবে।









