আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) নবাগত শিক্ষার্থীদের স্প্রিং ২০২৩-২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এআইইউবির উপউপচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও ডিন। এ সময় বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কমকর্তা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।