বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা খনি ইন্দোনেশিয়ার ফ্রিপোর্ট। খনিটি থেকে উত্তোলন করা ১০ লাখ ৭০ হাজার টন তামা রফতানি করতে চাইছে দেশটির সরকার। এ কারণে ব্যবহারিক ধাতুটির নতুন রফতানি পারমিট ইস্যু করা হয়েছে। ফ্রিপোর্ট ইন্দোনেশিয়ার মুখপাত্র রিজা প্রাতামা জানান, গত ১৫ মার্চ থেকে কার্যকর হওয়া এ পারমিটের মেয়াদ থাকবে ২০২১ সালের ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে আম্মান মিনারেল নুসা তেনঙ্গারা খনি থেকে উত্তোলন করা ৩ লাখ ৭৩ হাজার ৬২৬ টন তামা রফতানির জন্য আরেকটি পারমিট ইস্যু করেছে ইন্দোনেশিয়া সরকার। এ পারমিটের মেয়াদ এক বছর। রয়টার্স।