দ্য পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক এবং যুগ্ম সচিব মো.  ওয়াহিদুজ্জামান। গতকাল দুপুরে দ্য পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মিজানুর রহমান মনির খানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, প্রেস ক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স ও প্যানেল মেয়র দেলোয়ার হোসেন আকন প্রমুখ।