কুমিল্লায় নতুন শোরুম চালু করেছে স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার ব্র্যান্ড রোসা। সম্প্রতি জেলার চকবাজার এলাকায় ‘মেসার্স আলম স্টোর’ নামে শোরুমটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে কুমিল্লা ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য রোসার স্যানিটারিওয়্যার এবং বাথওয়্যার পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি নতুন শোরুম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রোসার সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস মোহাম্মদ রেজাউল ইসলাম সিদ্দিকী; ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস (রোসা স্যানিটারিওয়্যার) বিশ্বজিৎ পাল; অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস (রোসা বাথওয়্যার) পলাশ চন্দ্র দাস; অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও ক্লাস্টার হেড (রোসা স্যানিটারিওয়্যার) সাঈদ আহমেদ; রোসার সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সৈয়দ নাহিদুর রহমান অন্ত ও ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) এসএম নাহিন সম্রাট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেসার্স আলম স্টোরের স্বত্বাধিকারী শাহ আলমও উপস্থিত ছিলেন।

শোরুমটিতে রোসার বিভিন্ন স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার কালেকশন প্রদর্শন করা হয়েছে। গ্রাহকরা সেখানে ব্র্যান্ডটির বিভিন্ন পণ্য সরাসরি দেখার সুযোগ পাবেন। পণ্যগুলোর মধ্যে সমসাময়িক নকশা, কার্যকারিতা ও ব্যবহারিক দিক সমন্বয় করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোসা জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে শোরুম নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের কাছে স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার পণ্যের সহজলভ্যতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।