চলতি বছরের জুনে জাপানের চলতি হিসাবে ঘাটতি দেখা দেয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পাঁচ মাসে প্রথমবারের মতো দেশটিতে মোট আমদানি রফতানিকে ছাড়িয়ে যায়। জ্বালানি ও কাঁচামালের ঊর্ধ্বমুখী মূল্য অর্থনীতির ওপর চাপ ফেলেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে জুনে চলতি হিসাবে ঘাটতি দাঁড়ায় ১৩ হাজার ২৪০ কোটি ইয়েন বা ৯৮ কোটি ডলার। রয়টার্স