এনসিসি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম এসব কম্বল বিতরণ করেন। এ সময় ব্যাংকের এসএভিপি ও দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেন ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংক প্রতি বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে সারা দেশে উল্লেখযোগ্য পরিমাণ কম্বল বিতরণ করেছে।
দিনাজপুরে এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ
এনসিসি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।









