রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ বলেন, মালিবাগের বীর উত্তম শামসুল আলম সড়কে সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ৬ জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এসময় আটক করা হয়েছে ৩ জনকে।









