ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাবলিক অথবা ব্লক মার্কেট থেকে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার কিনবেন তিনি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, গতকাল লেনদেন শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের সমাপনী দর ছিল ২০৯ টাকা ৮০ পয়সা। সে হিসেবে ১০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ২০ কোটি ৯৮ লাখ টাকা।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০।









