সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল বিডিকম অনলাইন লিমিটেড। এর মধ্যে স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিডিকম অনলাইনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৮ পয়সায়।
চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিডিকম অনলাইনের ইপিএস হয়েছে ৩৫ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৩ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে বিডিকম অনলাইনের ইপিএস হয়েছে ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৫ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিডিকম অনলাইনের ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডিকম অনলাইন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৫ পয়সায়।
বিডিকম অনলাইনের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইনের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬২ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৪ কোটি ৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ২৯ লাখ ৩৭ হাজার ৮৬৫। এর ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৯৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬০ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।









