ইউরোপে উড়োজাহাজ ভাড়া ২০২৭ সালে সর্বোচ্চ ২০ শতাংশ বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে এয়ারলাইনস কোম্পানিগুলো। ইউরোপের ইতিহাসে এটি ভাড়া বাড়ার রেকর্ড হতে পারে বলে সতর্ক করেছেন রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি। ব্রাসেলসে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জ্বালানির বাড়তি ব্যয় সামলাতে এয়ারলাইনসগুলোকে টিকিটের দাম বাড়াতে হবে। ভাড়া বাড়িয়েও অতিরিক্ত জ্বালানি ব্যয় পুরোপুরি পুষিয়ে নেয়া সম্ভব নাও হতে পারে। এতে এয়ারলাইনসগুলোর মুনাফায় চাপ বাড়বে।’ ও’লিয়ারি জানান, ২০২৭ সালে জ্বালানির দাম বাড়ার ঝুঁকি মোকাবেলায় রায়ানএয়ারের ৮৫ শতাংশ জ্বালানি চাহিদার আগাম মূল্য নির্ধারণ করা নেই। ইউরোপের অন্য অনেক এয়ারলাইনসও একই পরিস্থিতিতে রয়েছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস
ইউরোপে উড়োজাহাজের ভাড়া বাড়তে পারে ২০%
ইউরোপের ইতিহাসে এটি ভাড়া বাড়ার রেকর্ড হতে পারে বলে সতর্ক করেছেন রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি।
ইউরোপের ইতিহাসে এটি ভাড়া বাড়ার রেকর্ড হতে পারে বলে সতর্ক করেছেন রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি।










