ময়মনসিংহের ত্রিশালে মোক্ষপুরে অবস্থিত আকিজ বশির গ্রুপের চারটি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত হাজনাহ মোহাম্মদ হাশিম। গতকাল তিনি আকিজ সিরামিকস টাইলস, স্যানিটারি ওয়্যার, আকিজ সিরামিক টেবিলওয়্যার, আকিজ বাথওয়্যার কারখানার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সিলর আনিস ওয়াজদি মো. ইউসুফ, মালয়েশিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. আসজুয়ান আব্দুস সামাত। পরে দুপুরে কোম্পানি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। এছাড়া গ্রুপের ডিএমডি মো. শামসুদ্দিন, আজিক সিরামিকের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক খোরশেদ আলম, পরিচালক সাইদুর রহমান খান, পরিচালক দিলরুবা শারমীন খান, নির্বাহী পরিচালক এমআর জামিল, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহফুজাল আলম মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার ত্রিশাল সার্কেল আফরোজা, ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।