অস্ট্রেলিয়ায় জুলাইয়েও বাড়ির দাম কমেছে। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো দেশটিতে বাড়ির দাম নিম্নমুখী রয়েছে। গত মাসে রাজধানী সিডনিতে বাড়ির মূল্য প্রায় ৪০ বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান ঋণের ব্যয় এবং জীবনযাত্রার সংকটের কারণে বাড়ির দামে এমন পতন দেখা দিয়েছে। রিয়েল এস্টেট খাতের পরামর্শক প্রতিষ্ঠান কোরলজিক জানিয়েছে, জুলাইয়ে অস্ট্রেলিয়াজুড়ে বাড়ির দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছে। আগের মাসে এ কমার হার ছিল দশমিক ৬ শতাংশ। প্রধান শহরগুলোয় এ পতন কেন্দ্রীভূত ছিল। সিডনিতে গত মাসে বাড়ির দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। রয়টার্স
অস্ট্রেলিয়ায় বাড়ির দামে রেকর্ড পতন
অস্ট্রেলিয়ায় জুলাইয়েও বাড়ির দাম কমেছে। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো দেশটিতে বাড়ির দাম নিম্নমুখী রয়েছে। গত মাসে রাজধানী সিডনিতে বাড়ির মূল্য প্রায় ৪০ বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে।









