দীর্ঘদিনের নির্ভরতার উৎস পারমাণবিক চুল্লি পুরোপুরি বন্ধ করতে যাচ্ছে জার্মানি। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে নতুন পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির দেশটি। ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ইউরো খরচে চারটি গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে জার্মানি। বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০৩৫-৪০ সালের মধ্যে হাইড্রোজেন বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তরিত হবে। এখান থেকে ১০ গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে, যা সম্প্রসারণশীল নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর থেকেও চাপ কমাবে। খবর আরটি