‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’ অনুষ্ঠানে ২০ লাখ টাকা অনুদান প্রদান করেছে পূবালী ব্যাংক লিমিটেড। গতকাল সিলেট সিটি করপোরেশনে অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম মো. এরশাদুল হক।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শুধু মুনাফার জন্য ব্যাংকিং নয়, পূবালী ব্যাংক দেশের আর্থসামাজিক উন্নয়নেও তাদের হাত প্রসারিত করে সবসময়। এছাড়া সাংস্কৃতিক অঙ্গনে এ ব্যাংকের অবদান অপরিসীম।