ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা খাতে আবারো শীর্ষ করদাতার সম্মাননা পেয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার কর কমিশনার মো. ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাসের কাছে ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।