চীনের বাইরে প্রথম কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা নিও। বিদেশে কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে আগামী মাসে হাঙ্গেরির পেস্টে কারখানাটি তৈরির কার্যক্রম শুরু করতে চায় সংস্থাটি। কারখানাটিতে ইউরোপীয় গ্রাহকের জন্য ব্যাটারি-সোয়াপিং স্টেশনের মতো বৈদ্যুতিক পণ্য তৈরি ও উৎপাদন করা হবে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন ও ডেনমার্কসহ ইউরোপে গাড়ি বিক্রি বাড়াতে ব্যাটারি-সোয়াপিং স্টেশন নির্মাণের গতি বাড়াবে চীনা প্রতিষ্ঠানটি। রয়টার্স