স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি এফসিসি সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করেছে। এর লক্ষ্য আর্থিক অপরাধ ও কমপ্লায়েন্সের (এফসিসি) বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ছয় সপ্তাহের এ কোর্সটি স্নাতক ছাত্র-ছাত্রী এবং কর্মরত পেশাদারদের জন্য উন্মুক্ত থাকবে। প্রোগ্রামের উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়। এ সময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।