নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) উদ্যোগে ইসরায়েল-প্যালেস্টাইন: ইজ দ্য টু-স্টেট সলিউশন স্টিল ভায়াবাল?’ শীর্ষক একটি ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সিপিএসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ-স্ট্রিম করা হয়েছিল। ওয়েবিনারের মূল বক্তা ছিলেন সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজ (সিএইচএস), দোহা এবং ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও (ডিএডব্লিউএন), যুক্তরাষ্ট্রের অনাবাসিক ফেলো। অনুষ্ঠানের মডারেটর ছিলেন এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান (পিএসএস) বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান।