বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফায় ফিরেছে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)। ভ্রমণ চাহিদা বাড়ায় তিন বছরের মধ্যে প্রথম মুনাফা পেল জাপানের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এপ্রিল-জুন সময়ে সংস্থাটির নিট মুনাফা ১০০ কোটি ইয়েনে (৭৫ লাখ ডলার) পৌঁছেছে। যেখানে গত বছরের একই সময়ে সংস্থাটি ৫ হাজার ১১৬ কোটি ইয়েন লোকসান গুনেছিল। এ সময়ে সংস্থাটির আয় ৭৬ দশমিক ২ শতাংশ বেড়ে ৩৫ হাজার ৪২ কোটি ইয়েনে দাঁড়িয়েছে। কিয়োদো নিউজ