আগামী অর্থবছরে অনলাইন পণ্য বিক্রির কমিশনের ওপর ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। যা চলতি সময়ের তুলনায় তিন গুণ। ফলে নতুন অর্থবছরে ডিজিটাল মাধ্যমে কেনাকাটায় বাড়তে পারে খরচ।

সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে অনুমোদন দিয়েছে।

প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব বাজেটের আকার পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা। চলতি বাজেটের তুলনায় আগামী বাজেট সাত হাজার কোটি টাকা কম। এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে।