চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৩৯ কোটি ২০ লাখ ইউরো পরিচালন মুনাফা পেয়েছে অ্যাডিডাস। এ মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কম। রুশ ব্যবসায়িক কার্যক্রম স্থগিত, সরবরাহ ব্যবস্থায় উচ্চ ব্যয় এবং চীন ও ভিয়েতনামে কভিডজনিত লকডাউনের কারণে নিম্নমুখী হয়েছে জার্মান স্পোর্টসওয়্যার জায়ান্টের মুনাফা। চীনে প্রত্যাশার তুলনায় ধীর পুনরুদ্ধারের কারণে চলতি বছরের মুনাফার পূর্বাভাসও কমিয়েছে সংস্থাটি। রয়টার্স