প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকিউ গ্রুপের সঙ্গে একটি পেরোল চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং এসকিউ গ্রুপের চিফ পিপল অ্যান্ড সাসটেইনেবিলিটি অফিসার মো. ওয়ারিসুল আবিদের উপস্থিতিতে ব্যাংকের হেড অব কনজিউমার সেলস মামুর আহমেদ ও এসকিউ গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অলোক বাগচী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।