সমন্বিত এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট ইকোসিস্টেম চালুর লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির (সিডিবিএল) মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে গতকাল এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এমটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় সিডিবিএল ‘এমটিবি ই-ব্যাংক’-এর মাধ্যমে তাদের যাবতীয় পেমেন্ট ও অনলাইন অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনায় এমটিবির সমন্বিত এপিআই-নির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যবহার করবে। ব্যাংক খাতে প্রথমবার চালু হওয়া এ সুবিধার ফলে ‘এমটিবি ই-ব্যাংক অ্যাপ’ ব্যবহার করে সিডিবিএল বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে যেকোনো স্থান থেকে নিরাপদে লেনদেনের অনুমোদন সম্পন্ন করতে পারবে।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান এবং সিডিবিএলের এমডি ও সিইও মো. আবদুল মোতালেবের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ট্রেজারি প্রধান মো. শামসুল ইসলাম; ডিএমডি ও হোলসেল ব্যাংকিং প্রধান মোহাম্মদ মামুন ফারুক; ডিএমডি ও ব্রাঞ্চ ব্যাংকিং প্রধান একেএম তারেক; ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান এবং কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. রজার ইবনে আজাদ উপস্থিত ছিলেন।
সিডিবিএলের পক্ষে ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম; ইন্সপেকশন, কমপ্লায়েন্স ও লিগ্যাল অ্যাফেয়ার্সের জিএম মো. তোহাবিন হক; অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ভিএএসের জিএম রাকিবুল ইসলাম চৌধুরী, এফঅ্যান্ডএর সিনিয়র এজিএম জয়ন্ত বিষ্ণু মণ্ডল এবং এফঅ্যান্ডএর ম্যানেজার আবদুল্লাহ আল ফাহাদ।










