মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। এ সময় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মাস্টার আবুল কাশেম উপস্থিত ছিলেন।

মিডল্যান্ড ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত ও পরিচালন-সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। বিশেষত সার্বিক কার্যক্রমের উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং ডিএমডি ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার।