২০২৪-২৫ মেয়াদে ইনডিপেনডেন্ট
ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির
অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি দিদার এ হোসেইন।
এর আগে ডিসেম্বরে আইইউবির প্রতিষ্ঠাতা
ট্রাস্ট এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)
২০২৪-২৫ মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করে।
বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন
এ কে আশরাফ উদ্দিন আহমেদ, ড. হোসনে আরা আলি, রাশেদ চৌধুরী, এ মতিন চৌধুরী, ইসমাইল দোভাষ,
জাভেদ হোসেন, মির্জা সালমান ইস্পাহানি, আলতামাশ কবির, এ এইচ এ রশীদ খান, সালমা করিম,
এ কাইয়ুম খান, মোহাম্মদ জাকারিয়া খান, ইয়াসমিন জেড মাহমুদ, ওয়াজিদ আলি খান পন্নী, সাইফুর
রহমান, আবদুল হাই সরকার, আলতাফ হোসেন সরকার, তওহীদ সামাদ ও মিসেস নীলুফার জাফরুল্লাহ।
দিদার এ হোসেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের ৯ অক্টোবর তিনি
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ওয়ার কোর্সে অফিসার হিসেবে কমিশনপ্রাপ্ত হওয়ার পর ১০ ইস্ট
বেঙ্গলে যোগদান করেন। বিলোনিয়ায় দিদার এ হোসেইন ও তার সহযোদ্ধাদের বীরত্বের স্বীকৃতি
দিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
১৯৮১ সালে সেনাবহিনী থেকে অবসর
গ্রহণের পর তিনি নিউ এশিয়ায় যোগদানের মাধ্যমে টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার শুরু করেন।
২০০৫-২০০৬ মেয়াদে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহ-সভাপতি ছিলেন।
বর্তমানে তিনি রহিম টেক্সটাইল মিলস লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
এছাড়া যৌথ মূলধনী প্রতিষ্ঠান
পিসিএস বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যানন পেস্ট ম্যানেজমেন্ট
বাংলাদেশ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন দিদার এ হোসেইন। পাশাপাশি
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) জাতীয় পরিষদের সদস্য তিনি। - সংবাদ বিজ্ঞপ্তি









