নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সম্প্রতি কক্সবাজার জেলায় তিন দিনব্যাপী গণসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে। এ প্রচারণার বিষয়বস্তু ছিল পরিবেশগত নিরাপত্তা ও ইপিআই ভ্যাকসিনেশন। নিরাপদ জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে নর্দান ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। এ বিভাগের শিক্ষার্থীরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধনও করে।