রংপুর বিভাগের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স জনতা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী এমদাদুল হোসেন। এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে মেসার্স এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী মনজুর আহমেদ এবং সহসভাপতি পদে যথাক্রমে মেসার্স মডার্ন জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. এনামুল হক ও মেসার্স বিউটি হার্ডওয়্যার অ্যান্ড টুলসের স্বত্বাধিকারী মো. জুলফিকার আজিজ খান নির্বাচিত হয়েছেন।

রংপুর চেম্বার মিলনায়তনে গতকাল নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. সারওয়ার মোর্শেদ আরসিসিআইয়ের ২০২৫-২৭ মেয়াদের পর্ষদ ঘোষণা করেন। এ সময় সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

জেনারেল গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন পার্থ বোস, মো. ওবায়দুর রহমান রতন, খন্দকার মাহামুদ ইলাহী (বিপ্লব), মো. কামাল হোসেন, মো. মামুনুর রশিদ, মো. তৌহিদ হোসেন, মো. সাইফুল আলম, আশরাফুল আলম, মো. আব্দুল হালিম, মো. আজিজুল হক, মো. শরিফুল ইসলাম, মো. হারুন-অর-রশিদ, মো. তাইফুর রহমান ও মো. শফিকুল ইসলাম মিঠু। অ্যাসোসিয়েট গ্রুপ থেকে প্রণয় বনিক, খেমচাঁদ সোমানী (রবি), মো. শফিকুল ইসলাম মনা, মো. রশিদুস সুলতান বাবলু, মো. আব্দুল্লাহেল কাফি (দুদু) ও গোলাম আহমেদ আব্দুল মুকীত এবং ট্রেড গ্রুপ থেকে রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়াসিম বারী রাজ।