ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিলেটে ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে বীমা দাবি পরিশোধ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ন্যাশনাল লাইফের সিলেট এরিয়া প্রধান জাফর আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।