যশোরে ঢালাই স্পেশাল সিমেন্টের কাস্টিং এক্সপার্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যশোর শেখ হাসিনা আইটি পার্কের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এল ঢালাই স্পেশাল সিমেন্ট। কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউসিআইএলের নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জিয়ারুল ইসলাম প্রমুখ।