বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) ব্যাটারি তৈরিতে ব্যবহূত ধাতুর স্থিতিশীল সরবরাহের জন্য অংশীদারত্ব গঠন করেছে হোন্ডা মোটরস। এ লক্ষ্যে ট্রেডিং প্রতিষ্ঠান হানওয়া করপোরেশনের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
হোন্ডা মোটরস এক বিবৃতিতে জানায়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি মধ্যম ও দীর্ঘমেয়াদে ইভি ব্যাটারি তৈরির জন্য নিকেল, কোবাল্ট ও লিথিয়ামের মতো প্রয়োজনীয় ধাতু পেতে সক্ষম হবে।
বিশ্বব্যাপী অটোমেকারদের জন্য আগামীতে এ উপাদানগুলো সংগ্রহ অনেক চ্যালেঞ্জ হবে। কারণ পরিবেশ সম্পর্কিত কঠোর নীতির কারণে প্রতিষ্ঠানগুলো জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি ছেড়ে ইভি উৎপাদন ও বিক্রিতে ঝুঁকছে।
হোন্ডা মোটরস জানায়, সম্পদ সংগ্রহের বৃদ্ধির পরিমাণ বাড়াতে প্রতিষ্ঠানটি হানওয়া করপোরেশনকে বেছে নিয়েছে। চলতি বছর হোন্ডা বিশ্বজুড়ে ৩০টি নতুন ইভির মডেল বাজারে আনবে। ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২০ লাখেরও বেশি ইভি উৎপাদনের লক্ষ্য রয়েছে।









