চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১২৯ কোটি ইউরো আয় করেছে ফেরারি। গত বছরের একই প্রান্তিকের ১০৪ কোটি ডলারের চেয়ে যা ২০ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতি ও সরবরাহ চেইন সংকটে বেশির ভাগ কোম্পানির মুনাফা কমলেও রেকর্ড মুনাফা করেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি ফেরারি। এপ্রিল-জুন প্রান্তিকে ফেরারি গাড়ি বিক্রি হয়েছে ৩ হাজার ৪৫৫টি, গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ২৯ শতাংশ বেশি। গত কয়েক প্রান্তিকে বৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানিগুলো সরবরাহ চেইন সংকটে ধুঁকলেও তা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে ইতালিয়ান সুপারকার নির্মাতা কোম্পানিটি। সিএনবিসি
দ্বিতীয় প্রান্তিকে ফেরারির রেকর্ড আয়
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১২৯ কোটি ইউরো আয় করেছে ফেরারি। গত বছরের একই প্রান্তিকের ১০৪ কোটি ডলারের চেয়ে যা ২০ শতাংশ বেড়েছে।









