আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরিয়াহ ফান্ডের ১৬তম শরিয়াহ সুপারভাইজরি বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ড. সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিনের সভাপতিত্বে এবং শরিয়াহ বোর্ড সদস্য মাওলানা সাইয়্যেদ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরী, ড. এম মহব্বত হোসেন, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ডক্টর মনজুর-ই এলাহি এতে উপস্থিত ছিলেন।