চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ছিল দুবাই। বাণিজ্য নগরীটির অর্থ ও পর্যটন বিভাগ (ডিইটি) জানায়, প্রথমার্ধে শহরটিতে পর্যটক এসেছে ৭১ লাখ ২০ হাজার। ২০২১ সালের একই সময়ের ২৫ লাখ ২০ হাজারের চেয়ে যা ১৮৩ শতাংশ বেশি। পর্যটকদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে আমিরাতের অর্থনীতি তার আগের উচ্ছলতা ফিরে পেতে শুরু করেছে। চলতি বছর পর্যটকদের সংখ্যা ২০১৯ সালের সংখ্যার কাছাকাছি এসে পৌঁছেছে। সে বছর দুবাইয়ে পর্যটক এসেছিল প্রায় ৮৩ লাখ ৬০ হাজার। এদিকে ক্রমবর্ধমান পর্যটকদের সঙ্গে বেড়েছে হোটেল বুকিংয়ের হারও। ছয় মাস ধরে এ হার ছিল প্রায় ৭৪ শতাংশ, যা বিশ্বের সর্বাধিক বুকিং হার। অ্যারাবিয়ান বিজনেস