পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের আন্তর্জাতিক শাখার প্রধান ক্যাথরিন ম্যাকলে। ৩১ জানুয়ারি তিনি পদ থেকে সরে দাঁড়াবেন। তবে সুশৃঙ্খলভাবে দায়িত্ব হস্তান্তরের জন্য তিনি বছরের প্রথম প্রান্তিক (ফেব্রুয়ারি-এপ্রিল) পর্যন্ত কোম্পানির সঙ্গেই থাকবেন। ওয়ালমার্ট গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। অস্ট্রেলীয় বংশোদ্ভূত ম্যাকলে ২০১৫ সালে ওয়ালমার্টে যোগ দেন। ২০২৩ সালের আগস্টে তিনি ওয়ালমার্ট ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত হন। খবর রয়টার্স
পদত্যাগ করছেন ওয়ালমার্ট ইন্টারন্যাশনালের সিইও ক্যাথরিন ম্যাকলে
পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের আন্তর্জাতিক শাখার প্রধান ক্যাথরিন ম্যাকলে।









