আকিজ বোর্ড বাজারে নিয়ে এল নান্দনিক ও কালার ম্যাচিং প্রিমিয়াম পিভিসি এজ ব্যান্ড প্রোএজ। প্রথমবারের মতো সম্পূর্ণ বাংলাদেশে তৈরি আকিজ বোর্ড বাজারজাত করবে এই এজ ব্যান্ড।

বিল্ট-ইন অ্যাডহিসিভ সংবলিত প্রোএজ ব্যান্ড বোর্ডকে দীর্ঘস্থায়ী করার পাশাপাশি খরচও সাশ্রয় করে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই প্রোএজ পাওয়া যাচ্ছে বিভিন্ন কালার, টেক্সচার ও ফিনিশিংয়ে। 

আকিজ বশির গ্রুপের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘‌দেশের ইন্টেরিয়র খাতে এজ ব্যান্ড অত্যাবশ্যকীয় ম্যাটারিয়াল, যেটার বেশির ভাগই আমদানি করে অভ্যন্তরীণ চাহিদা মেটানো হয়। এ আমদানিনির্ভরতা কমাতে এবং ফার্নিচার ও ইন্টেরিয়রে নিখুঁত ফিনিশিং এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে আমরা উন্নতমানের এজ ব্যান্ড বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত শুরু করেছি।’

আকিজ বশির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বোর্ড সবসময়ই ইনোভেশনে বিশ্বাসী। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ বোর্ড ফ্যাক্টরি প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত নতুন নতুন সব ইনোভেটিভ পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে।

আকিজ বোর্ড এজ ব্যান্ড ছাড়াও প্লেইন বোর্ড, এমডিএফ বোর্ড, প্লাইউড, মেলামাইন বোর্ড, ভিনিয়ার্ড বোর্ড, হাই গ্লস বোর্ড ও আল্টিম্যাট তৈরি করছে, যা দিয়ে আকর্ষণীয় ফার্নিচার তৈরি হচ্ছে। —বিজ্ঞপ্তি