ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিবিআইএল) মধ্যে সম্প্রতি ডিএসইএস শরিয়াহ সূচকের ডাটা শেয়ারিংয়ের জন্য একটি চুক্তি সম্পাদন হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব, ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, ডিএসইর ইনডেক্স ম্যানেজমেন্ট প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান, পিবিআইএলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) খন্দকার রায়হান আলীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।