দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এ উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইইউবিএটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জুবের আলিম ও উপাচার্য আবদুর রব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। —বিজ্ঞপ্তি









