ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের (পিকেএফএসসি) মধ্যে শিক্ষার্থীদের জন্য ওয়েভার ও স্কলারশিপ পাওয়ার ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। গতকাল আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচটিএম কাদের নেওয়াজ ও পিকেএফএসসি অধ্যক্ষ মু. নুরুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর অ্যাডমিশন গিয়াস উদ্দিন, পিকেএফএসসি প্রফেসর ইনচার্জ আনিসুর রহমান, স্কুল শাখার প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইএসইউ ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা স্মারক সই
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের (পিকেএফএসসি) মধ্যে শিক্ষার্থীদের জন্য ওয়েভার ও স্কলারশিপ পাওয়ার ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে।









