সাশ্রয়ী মূল্যে নাগরিকদের কাছে পণ্য পৌঁছে দিতে মিসরের সরবরাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয়কে আউটলেট খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। খবর জাইয়া।

গত ২১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দেয়া এক বিবৃতির তথ্যানুযায়ী, ১ জানুয়ারি থেকে রমজান মাসের শেষ পর্যন্ত আহলান রমাদান মেলা পরিচালনায় এ উদ্যোগ নেয়া হয়েছে। আউটলেট ও স্টোরহাউজ স্থাপনে গভর্নরেটদের সহায়তা করার বিষয়ে জোর দিয়েছেন। মাদবুলি আরো জানান, যারা স্টোরহাউজ বা আউটলেট স্থাপনে কাজ করছে তাদের সহায়তায় ও সংখ্যা বাড়াতে মিসর সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

প্রধানমন্ত্রী মাদবুলির পক্ষে পণ্য সরবরাহমন্ত্রী আলি মোসেলহি পর্যাপ্ত পণ্য মজুদের ওপর জোরারোপ করেছেন। মন্ত্রণালয় বন্দরে মৌলিক ও কৌশলগত পণ্য খালাসের গতি বাড়ানোর মাধ্যমে পণ্যের মজুদ বৃদ্ধিতে কাজ করবে বলেও জানিয়েছে।