প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং এসএসএল ওয়্যারলেস একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশে ইন্স্যুরটেক সংক্রান্ত উদ্ভাবন এবং ক্ষুদ্র বীমা পরিকল্পের সম্প্রসারণের জন্য এ চুক্তি হয়। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো. জালালুল আজিম এবং এসএসএল ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইফতেখার আলম ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।