টেসলার জন্য বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারি উৎপাদন ১০ শতাংশ বাড়াবে বলে জানিয়েছে প্যানাসনিক হোল্ডিংস। নিক্কেই এশিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মধ্যে ব্যাটারিগুলো টেসলাকে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। জাপানভিত্তিক প্যানাসনিক গত জুলাইয়ে ঘোষণা করেছিল যে, যুক্তরাষ্ট্রের কানসাসে তারা ইভি ব্যাটারির দ্বিতীয় কারখানা নির্মাণ করবে। এরই মধ্যে কোম্পানিটি তার অভিজ্ঞ উৎপাদনকর্মী যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। তবে ২০২৪ সালের আগে কারখানাটি চালু করা যাবে বলে আশা করা যাচ্ছে না। নিক্কেই এশিয়া