মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা ‘মাস্টারকার্ড স্পেন্ড অ্যান্ড উইন উইথ মিনিসো’ ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বনানীতে মিনিসো ফ্ল্যাগশিপ আউটলেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও মিনিসোর কান্ট্রি ম্যানেজার জেসন লিউ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন মাস্টারকার্ডের ডিরেক্টর সোহেল আলিম ও মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন। এছাড়া মিনিসোর পক্ষে ছিলেন ডিজিএম (এইচআর) রাইয়ান ইউসুফ ও এজিএম (ইন্টারনাল অডিট অ্যান্ড কন্ট্রোল) মো. মাহতাব হোসেন। এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা দেশের যেকোনো মিনিসো আউটলেটে কেনাকাটা করে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পান। গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসির মাস্টারকার্ড কার্ডহোল্ডার মো. মিজানুর রহমান এয়ারফেয়ার ও হোটেলে থাকার ব্যবস্থাসহ শ্রীলংকায় ৪ দিন, ৩ রাতের একটি কাপল ট্রিপ জিতেছেন। এছাড়া আরো নয়জন বিজয়ী মিনিসো শপিং ভাউচার অর্জন করেন। ক্যাম্পেইন চলাকালীন মোট যোগ্য খরচের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। —বিজ্ঞপ্তি
মাস্টারকার্ড স্পেন্ড অ্যান্ড উইন উইথ মিনিসো ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ
মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা ‘মাস্টারকার্ড স্পেন্ড অ্যান্ড উইন উইথ মিনিসো’ ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।









