সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কক্সবাজারের ঈদগাঁও অঞ্চলের প্রায় ১০০ লবণচাষীর মাঝে ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ বিনিয়োগ বিতরণ করেন ব্যাংকের এমডি ও সিইও জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মো. সোহেল, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান প্রমুখ।