আইএফআইসি ব্যাংক ২০২২-২৩ অর্থবছরে ব্যাংক খাতে অন্যতম শীর্ষ করদাতা সম্মাননা পেয়েছে। গতকাল রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত বিশেষ সম্মাননা ও সম্মাননাপত্র প্রদান অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংককে এ সম্মাননা দেয়া হয়। আইএফআইসি ব্যাংকের এমডি ও সিইও শাহ এ সারওয়ার জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
শীর্ষ করদাতার সম্মাননা পেল আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক ২০২২-২৩ অর্থবছরে ব্যাংক খাতে অন্যতম শীর্ষ করদাতা সম্মাননা পেয়েছে।









