ওয়াশিংটনের সিয়াটল শহরে ৩০ বছর ধরে বসবাস অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। এখন থিতু হতে চান ফ্লোরিডার মিয়ামিতে। মূলত মা-বাবার সঙ্গে থাকার অভিপ্রায়ে এ সিদ্ধান্ত। এছাড়া এখান থেকে আকাশে উড়বে ব্লু অরিজিন রকেট। উল্লেখ করার বিষয় হলো মিয়ামিতে বসবাস করলে ৬০ কোটি ডলার সাশ্রয় হবে জেফ বেজোসের। কেননা আড়াই লাখ ডলারের বেশি স্টক বা বন্ড বিক্রি করলে চড়া কর দিতে হয় ওয়াশিংটন অঙ্গরাজ্যে। ফ্লোরিডায় সে নিয়ম অনেকটাই শিথিল। তাই আবাস পরিবর্তন এনে দিয়েছে সাশ্রয়ের সুযোগ। খবর সিএনবিসি ও ছবি এপি
সিয়াটল ছাড়লে জেফ বেজোসের সাশ্রয় হবে ৬০ কোটি ডলার
ওয়াশিংটনের সিয়াটল শহরে ৩০ বছর ধরে বসবাস অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের।










