আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) একটি প্রতিনিধি দল ঢাকাস্থ কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছে। এআইইউবি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান, সদস্য ড. কারমেন জেড লামাগনা, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ডুলসে জেড লামাগনা ও এআইইউবির ইনস্টিটিউট অব কন্টিনিউয়িং এডুকেশনের (আইসিই) পরিচালক মো. মনিরুল ইসলাম। —বিজ্ঞপ্তি